সিলেটে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৪ রানে হারিয়েছে বাংলাদেশ
Subscribe to:
Post Comments
(
Atom
)
৪১.৫ ওভারে মাহমুদউল্লাহর ক্যাচ বানিয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যখন সিকান্দার রাজাকে ফেরালেন, তখন জিম্বাবুয়ে ৭ উইকেটে ২২৫। জয় থেকে তখনো ৯৮ রান দূরে তারা। ম্যাচটা বাংলাদেশ জিতেই গিয়েছে মনে করে যাঁরা সিলেট স্টেডিয়াম ত্যাগ করেছিলেন, কিংবা টেলিভিশনের চ্যানেল ঘুরিয়ে ফেলেছিলেন, তাঁদের জন্য বড় বিস্ময়ই অপেক্ষা করছিল। টিনেটেন্ডা মোতুমবদজির সঙ্গে যখন ডোনাল্ড তিরিপানো এসে জুটি বাঁধলেন, তখনো কেউ ঘুণাক্ষরে ভাবতে পারেননি এ দুজন কতটা পরীক্ষা নেবেন বাংলাদেশি বোলারদের। নির্দিষ্ট করে বললে তাঁরা পরীক্ষা নিয়েছেন দুই পেসার শফিউল ইসলাম ও আল-আমিন হোসেনের। প্রথম ম্যাচের একাদশে তাঁরা কেউই ছিলেন না, আজ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়ায় তাঁরা বাংলাদেশ দলে ঢুকেছিলেন। কিন্তু এই দুই পেসারই এতটাই খরুচে বোলিং করলেন যে ম্যাচটা জিম্বাবুয়ে প্রায় বেরই করে ফেলেছিল। ৪৫ বলে ৮০ রানের জুটি গড়লেন তিরিপানো আর মোতুমবদজি। শফিউল আর আল-আমিনকে উড়িয়ে মারলেন মাঠের চারদিকে। জয়ের দ্বারপ্রান্তে দল পৌঁছেও গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের সঙ্গী হারই। কিন্তু সিলেটে বাংলাদেশকে শঙ্কায় ফেলে দেওয়ার কৃতিত্বটা জিম্বাবুয়েকে আজ দিতেই হচ্ছে।বাংলাদেশের ৩২২ রান জিম্বাবুয়ে তাড়া করে ফেলবে—এমনটা কিন্তু কখনোই মনে হয়নি। যদিও আজ প্রথম ম্যাচের মতো ফিল্ডিং ভালো হয়নি বাংলাদেশের। ক্যাচ পড়েছে একাধিক। কিন্তু জিম্বাবুয়েকে শুরুর দিকে তেমন হুমকি মনে হয়নি। ওপেনার তিনাশে কামুনহুকামওয়ে ফিফটি পেয়েছেন কিন্তু বাংলাদেশকে প্রথম কিছুটা চাপে ফেলেছিলেন সিকান্দার রাজা আর ওয়েসলি মাধেভেরের জুটি। পঞ্চম উইকেট জুটিতে রাজা আর মাধেভেরে ৮১ রানের জুটি গড়েছিলেন। রাজা ৬৬ করেছেন ৫৭ বলে আর মাধেভেরে পেয়েছেন তাঁর ক্যারিয়ারের প্রথম ফিফটি। মুতুম্বামি মাঝখানে ১৭ বলে ১৯ রান করে রান তাড়ার লড়াইয়ে কিছুটা এগিয়ে দিয়েছিলেন দলকে। কিন্তু বলের হিসাবে সব সময়ই পিছিয়ে থাকায় কখনোই মনে হয়নি জিম্বাবুয়ে ম্যাচটা বের করে নেবে। কিন্তু শেষ দিকে তিরিপানে আর মোতুমবদজি কী অসাধ্য টাই না সাধন করলেন। জয়ের বন্দর দেখেও সেখানে পৌঁছাতে পারলেন না।Copyright (c) 2020 Universalnews.info Themes make M Sumon Sarkar
No comments